লাখ ব্যবধানে জিতে তাক লাগিয়েছেন মোস্তফা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়েছে। রংপুরের নতুন মেয়র হয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা।
কিন্তু প্রতিদ্বন্দ্বীতা হবার কথা ছিল, আদতে সেটা কি হয়েছে? বিশাল ব্যবধানে মোস্তফা জয়ী হয়েছেন। প্রায় লাখ খানেক অর্থাৎ ৯৮ হাজার ভোটের ব্যবধানে মোস্তফা জয় ছিনিয়ে চমকে দিয়েছেন সারাদেশকে।
ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী লাঙ্গল প্রতীকে ১,৬০,৪৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ৬২,৪০০ এবং ধানের শীষ প্রতীকে কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫,১৩৬ টি ভোট।